প্রতিবেদক: তারফদার মামুন
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইনসের ড্রিল শেডে এ সভা আয়োজন করা হয়। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা পুলিশ-এর পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের দাপ্তরিক ও কল্যাণসংক্রান্ত সমস্যা, তা নিরসনের উপায় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হ
য়। একই অনুষ্ঠানে ডিসেম্বর ২০২৫ মাসের পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার শিপু কুমার দাস, শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হন সদর ট্রাফিকের কমলেশ বিশ্বাস এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মো. রানা মিয়া। এছাড়া একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে বিশেষ অবদানের জন্য কুলাউড়া থানার এসআই মোহাম্মদ ছাদেক মিয়াকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

