মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে যুবদলকে জড়িয়ে ফেইক ভিডিও ভাইরাল: অপপ্রচারের অভিযোগে থানায় জিডি
মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় যুবদলকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ভিডিওটিতে দাবি করা হয়, রহমানিয়া পেইন্ট হাউজ নামের একটি দোকানে যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজির ঘটনা ঘটেছে এবং চাঁদা না দেওয়ায় দোকান মালিকের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার সঙ্গে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এম. নাসের রহমানের নামও জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। তবে স্থানীয় বাসিন্দা এবং জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা
বিষয়টি খতিয়ে দেখে জানান, প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি মৌলভীবাজারের নয়; বরং ভারতের একটি দোকানে সংঘটিত ঘটনার ভিডিও, যা কৌশলে মৌলভীবাজারের চাঁদনীঘাট এলাকার ঘটনা বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের মতে, যুবদল এবং সংসদ সদস্য এম. নাসের রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালিয়েছে। বিষয়টি দলীয় পর্যায়ে গুরুত্ব সহকারে আমলে নেওয়ার পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে মৌলভীবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যুবদলের পক্ষে মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ (৪০) এই জিডি দায়ের করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১০ মার্চ ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ফেসবুকে একটি ভিডিও দেখতে পান, যা জধনবুধ ঝঁষঃধহধ নামের একটি আইডি থেকে পোস্ট করা হয়েছিল। পরবর্তীতে ভিডিওটি একাধিক ফেসবুক আইডির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ওই পোস্টে ভারতের একটি ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে দাবি করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। জিডিতে আরও বলা হয়, এ ধরনের মিথ্যা প্রচারণা দলের নেতাকর্মীদের মানসম্মান ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সামাজিক সম্প্রীতিও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। দলীয় নেতাকর্মীরা আরও জানান, এর আগেও নির্বাচনের সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের চেষ্টা করা হয়েছিল। তখনও সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়। তাদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া

