মৌলভীবাজার প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। আজ বুধবার (০৫ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচির সূচনা হবে সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এ সময় শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজারে অনুষ্ঠিত হ
বে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। একই সঙ্গে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন অংশ নেবেন বলে জানা গেছে। মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনের সকল কর্মসূচিতে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। দিবসটির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় চেতনা নতুন প্রজন্মের কাছে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

