প্রতিবেদক: কায়কোবাদ
জেফার-রাফসান সম্পর্ক নিয়ে যা বললেন সাবেক স্ত্রী এশা
কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শোবিজের আলোচিত জুটি—উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান । তবে গেল বুধবার (১৪ জানুয়ারি) তাদের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা । এর মূল কারণ, রাফসানের সাবেক স্ত্রী চিকিৎসক সানিয়া শামসুন এশা র সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর থেকেই নেটদুনিয়ায় জোর গুঞ্জন ছিল—জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি ভেঙে যায় রাফসানের প্রথম সংসার । বিষয়টি আরও আলোচনায় আসে, কারণ রাফসান–জেফারের বিয়ের দিনই ছিল এশার জন্মদিন । ফলে সাম
াজিক যোগাযোগমাধ্যমে এশাকে ঘিরে সহানুভূতির ঢল নামে। অনেক নেটিজেন দাবি করেন, এশার সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকার সময়ই রাফসান ও জেফারের প্রেমের শুরু। এসব গুঞ্জনের মধ্যেই বিয়ের দুদিন পর, গত শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের অবস্থান স্পষ্ট করে একটি ফেসবুক পোস্ট দেন এশা। সেখানে তিনি লেখেন— “বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না…” তিনি জানান, জীবনের এক কঠিন সময় পার করে আজ তিনি নিজের জন্য কিছু গড়ে তুলতে নিরলস পরিশ্রম করছেন । কাছের মানুষ ও অচেনা শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি । স্ট্যাটাসের শেষাংশে এশা স্পষ্ট করে বলেন— “আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই—ডা. এশা।” এ বিষয়ে গণমাধ্যমেও কথা বলেন তিনি। এশা জানান, তিনি ইতিবাচক জীবন গড়তে ও মানুষকে অনুপ্রাণিত করতেই মনোযোগী। অপ্রয়োজনীয় আলোচনা বিরক্তিকর হলেও তিনি কোনো নেতিবাচকতা ছড়াতে চান না বলেও উল্লেখ করেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জেফার রহমান ও রাফসান সাবাব তাদের প্রেমের গুঞ্জনকে ‘গুজব’ বলে দাবি করলেও শেষ পর্যন্ত সেই গুঞ্জনকেই সত্য প্রমাণ করে একসঙ্গে গাঁটছড়া বাঁধলেন তারা

