প্রতিবেদক: কায়কোবাদ
আবারো বিয়ে করলেন শবনম ফারিয়া
আবারো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া । শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন শবনম ফারিয়া। তিনি জানান, তার স্বামীর নাম তানজিম তৈয়ব । তার গ্রামের বাড়ি রাজশাহীতে। তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রে
সিডেন্ট (এভিপি) পদে কর্মরত। শবনম ফারিয়া আরও জানান, ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফা য় ঘনিষ্ঠ বন্ধু ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। তার প্রথম স্বামী ছিলেন হারুনুর রশীদ অপু , যিনি সে সময় একটি বেসরকারি বিপণন সংস্থায় জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

