মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা
পীরযাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামগুপ পরিদর্শন ও মতবিনিময়
শারদীয় দূর্গাপূর্জা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের পূজামগুপে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল কাদের ভূঁইয়া ( আমেরিকা প্রবাসী) এর পক্ষ থেকে পরিদর্শন ও মতবিনিময় এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব জহিরুল হক কানুনগো ( অবসরপ্রাপ্ত), আলহাজ্ব ইসরারুল হক ভূইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি,, আবদুল হালিম (ম্যানেজার), ইকবাল হোসেন ভূইয়া , মীর হোসেন (অবসরপ্রাপ্ত পুলিশ), মোঃ আবদুল্লাহ আল মামুন ভূঁ
ইয়া, ফেরদৌস আলম, মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, মোঃ হাফেজ আহম্মেদ, মোহাম্মদ আবুল হোসেন, মাহবুবুর রহমান, মোহাম্মদ রিপন, মোঃ শরীফ (গোবিন্দপুর)। চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল কাদের ভূঁইয়া' র পক্ষে পরিদর্শনকালে, পূজামণ্ডপের আয়োজক, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। আলহাজ্ব আব্দুল কাদের ভূঁইয়া'র পক্ষ থেকে, মোঃ আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, শারদীয় দুর্গাপূজা সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যান বয়ে আনবে- এমন প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

