প্রতিবেদক: তারফদার মামুন
অতীতে এ জেলার যত উন্নয়ন হয়েছে, তা বিএনপি সরকারের সময়ই হয়েছে” মৌলভীবাজারে গণসংযোগে এম নাসের রহমান
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন জনগণ ভোটকেন্দ্রে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবেন। তিনি বলেন, “টানা তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার সেই অধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে।” মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার ও বাজার টার্নিং এলাকায় গণসংযোগ শেষে সাং
বাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এম নাসের রহমান বলেন, অতীতে এ জেলার যত উন্নয়ন হয়েছে, তার সিংহভাগই বিএনপি সরকারের সময়ে। অন্য কোনো সরকার এত বড় পরিসরে উন্নয়ন করতে পারেনি। তিনি কক্সবাজার ও মৌলভীবাজারকে পর্যটন জেলা ঘোষণার প্রসঙ্গ টেনে বলেন, কক্সবাজারে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানবন্দর, সড়ক, রেললাইনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। অথচ মৌলভীবাজারে তার ছিটেফোঁটাও হয়নি। এর প্রধান কারণ হিসেবে তিনি বলেন, এটি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের জেলা হওয়ায় বৈষম্যের শিকার হয়েছে। তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে দুই থানা ও পৌর এলাকার গ্রামীণ সড়কব্যবস্থা ভেঙে পড়েছে। নির্বাচিত হলে এসব সড়ক সংস্কার ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পর্যটন জেলার মর্যাদা বাস্তবায়নে শমসেরনগর বিমানবন্দর চালু এবং শ্রীমঙ্গল–ঢাকা স্পেশাল ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে। গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, আয়াছ আহমদ, মাহমুদুর রহমান, সেলিম সালাউদ্দিন, বদরুল আলম, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, সিনিয়র সহসভাপতি সারওয়ার মজুমদার ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

