প্রতিবেদক: তারফদার মামুন
চ্যানেল ওয়ানে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিয়া
মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান। আধুনিক সম্প্রচার সরঞ্জাম, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু করা এই চ্যানেলের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিয়া। গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুনের স্বাক্ষরিত নিয়োগপত্র অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে
তিনি জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশ-এর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মো. শাহজাহান মিয়া এর আগে দেশের শীর্ষ টেলিভিশন চ্যানেল জি টিভি, ইসলামিক টিভি, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। নবনিযুক্ত জেলা প্রতিনিধি হিসেবে তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক সহকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগের জন্য তার মোবাইল নম্বর ০১৫১১৯৫৫৫১৭ ও ০১৮১১৯৫৫৫১৭ এবং ই-মেইল shazahan5517@gmail.com । উল্লেখ্য, ২০০৬ সালের ২৪ জানুয়ারি ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর মালিকানায় এবং ওয়ান গ্রুপ-এর অধীনে যাত্রা শুরু করে চ্যানেল ওয়ান। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করলেও ২০১০ সালের ২৭ এপ্রিল তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে একতরফাভাবে এর সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর এবার নতুন রূপে আবারও দর্শকদের সামনে ফিরছে চ্যানেলটি।

