প্রতিবেদক: তারফদার মামুন
যেভাবে জানবেন আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত
নতুন বছরের প্রথম দিন থেকেই দেশে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম। এ ব্যবস্থার মাধ্যমে অবৈধ ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট শনাক্ত করে ধাপে ধাপে নেটওয়ার্কের বাইরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রমের আওতায় এখন ঘরে বসেই জানা যাচ্ছে—আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে কয়টি মোবাইল সিম বা হ্যান্ডসেট নিবন্ধিত রয়েছে। পাশাপাশি নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না, সেটিও খুব সহজে যাচাই করা যাচ্ছে। যেভাবে জানবেন এনআইডি দিয়ে নিবন্ধিত মো
বাইলের সংখ্যা ব্যবহারকারীদের জন্য নির্ধারিত ওয়েবসাইটে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই এ তথ্য জানা যাবে— প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজের ডান পাশের উপরের অংশে থাকা রেজিস্ট্রেশন মেন্যুতে ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় নাম লেখার ক্ষেত্রে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। ইউজার আইডি তৈরির সময় কেবল ছোট হাতের অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। যাদের এনআইডি নম্বর ১০ সংখ্যার, তাদের স্মার্ট আইডি অপশন নির্বাচন করতে হবে। আর যাদের এনআইডি ১৩ বা ১৭ সংখ্যার, তারা এনআইডি অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন শেষ হলে লগইন করলেই এনআইডির সঙ্গে নিবন্ধিত সব মোবাইল হ্যান্ডসেটের বিস্তারিত তথ্য দেখা যাবে। মোবাইল ফোন বৈধ কি না জানবেন যেভাবে নিজের ব্যবহৃত হ্যান্ডসেটটি বৈধভাবে নিবন্ধিত কি না, তা জানতে চাইলে ওয়েবসাইটে থাকা “Check Your Phone’s Verification Status Instantly” অপশনে যেতে হবে। সেখানে ফোনের IMEI নম্বর দিয়ে যাচাই করলে সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে। হ্যান্ডসেটের IMEI নম্বর জানতে মোবাইল ফোনে ডায়াল করতে হবে— *#06# সরকারের এ উদ্যোগের ফলে একদিকে যেমন অবৈধ মোবাইল ফোন ব্যবহার বন্ধ হবে, তেমনি ব্যবহারকারীর নিরাপত্তা ও ডিজিটাল স্বচ্ছতাও আরও নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

