মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুবারক র্যালি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত র্যালিতে বিপুলসংখ্যক আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় স্লোগান ও ব্যানার নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে ঈদে
মিলাদুন্নবী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও এ মুবারক র্যালির আয়োজন করা হয়েছে।

