মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সরকারি কলেজ দর্শন ক্লাব ‘দ্যা ইথোস গিল্ড’-এর নতুন কমিটি গঠন
মৌলভীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘দর্শন ক্লাব দ্যা ইথোস গিল্ড’-এর নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আদম শফিউল্লাহ এবং প্রভাষক মো. আজহারুল ইসলাম খান এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাফি খান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিনহাজ চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আরাফাত হোসেন, মাসুদ হাসান ও নুসরাত জাহান জুঁই; যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুব, শায়েক আহ
মেদ ও অমিতাভ পাল; সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান; সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি খান ও মাইশা আক্তার; অর্থ সম্পাদক মিজানুর রহমান; দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস উর্মি; সহ-দপ্তর সম্পাদক সোনিয়া আক্তার; একাডেমিক ও সেমিনার সম্পাদক কামাল আহমেদ; গবেষণা বিষয়ক সম্পাদক জিসান চৌধুরী; প্রচার সম্পাদক গোলাম রাব্বানী; আইটি বিষয়ক সম্পাদক দিতি আক্তার তানিয়া; মিডিয়া ও গণসংযোগ সম্পাদক আয়েশা বেগম; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পায়েল কৈরী; আপ্যায়ন সম্পাদক জান্নাত আক্তার সূবর্ণা; ক্রীড়া বিষয়ক সম্পাদক জুবেল মিয়া; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দিপা পাল এবং ছাত্রকল্যাণ সম্পাদক পাবলু মিয়া। এছাড়া কার্যকর সদস্য হিসেবে রয়েছেন সেলিনা আক্তার, জাকির হোসেন তন্ময়, তনিমা আক্তার, মুশফিকা মুন্নি ও অনামিকা দাস। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দর্শন বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক, গবেষণা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ক্লাবের সার্বিক কার্যক্রমকে সুসংগঠিত ও সমৃদ্ধ করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

