রিয়াজ উদ্দিন
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত, নিখোঁজের আশঙ্কা
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় মো. সোহেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তার মরদেহ বর্তমানে মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোতোয়ালি থানার ওসি শাহ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় রুবা আক্তার (২০) নামে এক নারী আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় একাধিক যাত্রী নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তব
ে এখনো নিখোঁজের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

