স্টাফ রিপোর্টার
আ: লীগকে কঠোর হুঁশিয়ারি দিলেন মির্জা ফয়সল আমীন
আ: লীগকে কঠোর হুঁশিয়ারি দিলেন মির্জা ফয়সল আমীন পেয়ার আলী, ঠাকুরগাঁও: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার (২২ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ নাগরিকের মতো জীবনযাপ
ন করুন। কোনো ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না। তিনি দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

