জাগ্রত বার্তা প্রতিবেদক
‘গুণী শিক্ষক বাছাই ২০২৬’-এ মৌলভীবাজার জেলার মাদ্রাসা পর্যায়ে নির্বাচিত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম
সরকারের শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত ‘গুণী শিক্ষক বাছাই ২০২৬’ কার্যক্রমে মাদ্রাসা পর্যায়ে মৌলভীবাজার জেলার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম। দীর্ঘদিনের শিক্ষকতা, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা, দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেছেন। অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুল ইসলামের নেতৃত্বে উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (
ডিগ্রি) মাদ্রাসা অল্প সময়ের মধ্যে ফাজিল (ডিগ্রি) পর্যায়ে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, পাঠদানের গুণগত মান উন্নয়ন এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও চরিত্র গঠনের ওপরও তিনি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মৌলভীবাজার জেলার মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুল ইসলামকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা তাঁর এ অর্জনকে দীর্ঘদিনের শিক্ষকতা, শিক্ষা প্রশাসনে দক্ষতা এবং শিক্ষার উন্নয়নে তাঁর আন্তরিক অবদানের যথার্থ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। তাঁর এ সম্মাননা উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের জন্যও আনন্দ ও গর্বের বিষয়।

