প্রতিবেদক: MA Muhit
মৌলভীবাজারের ৪ আসনে চূড়ান্ত ২৪ প্রার্থী, ১০ দলীয় জোটে একাধিক প্রার্থী নিয়ে আলোচনা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কয়েকজন প্রার্থী সরে দাঁড়ালেও মৌলভীবাজার জেলার চারটি আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। তবে মৌলভীবাজার-৩ ও মৌলভীবাজার-৪ আসনে ১০ দলীয় জোটের একাধিক প্রার্থী বৈধ তালিকায় থাকায় নির্বাচনী মাঠে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজার-৩ আসনে একাধিক প্রার্থী বৈধ তালিকা অনুযায়ী, মৌলভীবাজার-৩ আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন আহমদ বেলাল (ঘড়ি মার্কা)। একই আসনে আবার ১০ দলী
য় জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে আছেন মো: আব্দুল মান্নান (দাড়ি পাল্লা মার্কা)। মৌলভীবাজার-৪ আসনেও একই চিত্র অন্যদিকে মৌলভীবাজার-৪ আসনে ১০ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন প্রীতম দাশ (শাপলা কলি মার্কা)। একই আসনে আবার ১০ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন শেখ নূরে আলম হামিদী (রিকশা মার্কা)। শেষ দিনে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার আজ ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে চারটি আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকায় এখন ২৪ জন প্রার্থীর নাম বহাল রয়েছে। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন— লোকমান আহমদ (মৌলভীবাজার-১) -রাজনৈতিক দল: খেলাফত মজলিস মোহাম্মদ লুতফর রহমান কামালী (মৌলভীবাজার-৩) — রাজনৈতিক দল: বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদ আব্দুর রব (মৌলভীবাজার-৪) — রাজনৈতিক দল: বাংলাদেশ জামায়াতে ইসলামী সংশ্লিষ্টরা জানিয়েছেন, একই জোটের একাধিক প্রার্থী থাকায় নির্বাচনী প্রচারণা ও ভোটের হিসাব-নিকাশে প্রভাব পড়তে পারে। তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থী তালিকা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।

