প্রতিবেদক: তারফদার মামুন
মৌলভীবাজারে জাতীয় সমাজসেবা দিবস পালিত
মৌলভীবাজার প্রতিনিধি: “প্রযুক্তি ও সমতায় কল্যাণ, আস্থায় সমাজসেবা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য ওয়াকাথন বের করা হয়। ওয়াকাথনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউসের মুন হলে আয়োজিত হয় আলোচনা ও আত্মঅনুসন্ধান সভা। অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বারীন্দ্র চন্দ্রের সভাপতিত্বে এবং জেলা স
মাজসেবা বিভাগের সহকারী পরিচালক বারীন্দ্র চন্দ্র রায়ের সঞ্চালনায় আত্মঅনুসন্ধান সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান। আলোচনায় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক সদস্য সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক হোসাইন আহমদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পালসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানে সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সেবা গ্রহীতা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

