প্রতিবেদক: কায়কোবাদ
গোপন বাগদান ও বিয়ের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা
দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা পর্দার রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। সম্প্রতি তাদের গোপন বাগদানের খবর ছড়িয়ে পড়তেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই জনপ্রিয় জুটি। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে ব্যক্তিগত পরিসরে আংটি বদল করেন বিজয় ও রাশমিকা। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে তাদের বিয়ের অনুষ্ঠান। এমন পরিস্থিতিতে সম্
প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন রাশমিকা মান্দানা। সাম্প্রতিক এক আলাপচারিতায় রাশমিকাকে তার কথিত প্রেমিক বিজয় দেবরকোন্ডার সঙ্গে আসন্ন বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, গত চার বছর ধরেই এ ধরনের আলোচনা চলছে। মানুষের একই প্রশ্ন বারবার করার বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী বলেন, বিষয়টি নিয়ে কথা বলার উপযুক্ত সময় এলে তবেই তারা মুখ খুলবেন। রাশমিকার ভাষ্য, এই গুঞ্জন চার বছর ধরেই চলছে এবং মানুষ একই প্রশ্ন বারবার করছে। তবে তিনি স্পষ্ট করে জানান, সত্যি কথা বলার মতো সময় না এলে তিনি এ বিষয়ে মন্তব্য করবেন না। এদিকে ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি রাজপ্রাসাদে তাদের বিয়ের আয়োজন হতে পারে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি রাজপ্রাসাদে বিজয় ও রাশমিকা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। সূত্র আরও জানায়, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে ঘরোয়া পরিসরে, যেখানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন। তবে এই গুঞ্জনের মধ্যেই হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, তিনি এখনই বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না। তার ভাষ্য, বিয়ে নিয়ে কোনো ঘোষণা তখনই দেওয়া হবে, যখন বলার সময় আসবে। প্রসঙ্গত, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে আংটি দেখা গেলেও এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। আংটি আড়াল না করলেও বিষয়টি নিয়ে নীরব থাকেন এই তারকা জুটি। সবশেষে, তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

