প্রতিবেদক: তারফদার মামুন
মৌলভীবাজার কোর্ট প্রাঙ্গণে এম নাসের রহমানের গণসংযোগ, ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের কোর্ট এলাকা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক মিলনমেলায়। ধানের শীষ প্রতীকের প্রার্থী এম নাসের রহমান সেখানে গণসংযোগে অংশ নিলে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যায়। গণসংযোগকালে এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার ও রাজনগরের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে বাস্তবভিত্তিক ও কার্যকর উন্নয়ন নিশ্চিত করা হব
ে। উন্নয়নের ধারায় কোনো মানুষ যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়টি অগ্রাধিকার পাবে বলেও তিনি উল্লেখ করেন। প্রার্থীর বক্তব্যে উপস্থিত ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। একাধিক ভোটার জানান, নাসের রহমান একজন স্পষ্টভাষী, মেধাবী ও উচ্চশিক্ষিত নেতৃত্ব। তারা বলেন, আগের মতো এবারও তাঁরা তাঁর পাশে থাকবেন। গণসংযোগের অংশ হিসেবে প্রার্থী ও তাঁর সমর্থকরা কোর্ট এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় আইনজীবী ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে অংশ নেন, যা পুরো কর্মসূচিকে আরও গতিশীল করে তোলে।

