প্রতিবেদক: তারফদার মামুন
সিলেট রেঞ্জে জানুয়ারির সেরা সার্কেল ও থানা: মৌলভীবাজার জেলা পুলিশের দুই কর্মকর্তার কৃতিত্ব
স্টাফ রিপোর্টার সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে জানুয়ারি ২০২৬ মাসে পেশাগত দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি পেলেন মৌলভীবাজার জেলা পুলিশের দুই কর্মকর্তা। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন। একই সঙ্গে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় রেঞ্জ ডিআইজি মো. মুশ
ফেকুর রহমান নির্বাচিত দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। সভা সূত্র জানায়, মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদ্ঘাটনসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, ধারাবাহিক তৎপরতা ও মাঠপর্যায়ের কার্যকর উদ্যোগই এই সাফল্যের মূল ভিত্তি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের স্বীকৃতি দায়িত্ব পালনে কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে এবং জননিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

