প্রতিবেদক: তারফদার মামুন
মৌলভীবাজারে ধানের শীষের সমর্থনে নারী সমাবেশ: “উন্নয়নের জন্য এম নাসের রহমানই সর্বোত্তম” – আমিরা রহমান
মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দরে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের ধানের শীষ প্রতীকের সমর্থনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম নাসের রহমানের জ্যেষ্ঠ কন্যা, ইঞ্জিনিয়ার আমিরা রহমান। সমাবেশে তিনি বলেন, “মৌলভীবাজার-৩ আসনের উন্নয়ন ও জনগণের কল্যাণে এম নাসের রহমানই সবচেয়ে যোগ্য প্রার্থী। তাই সবাই তাঁর সালাম নিন এবং ভোট দিন ধানের শীষে।” তিনি আরও যোগ করেন, “নারী ও যুবকদের স্বাবলম্বী করতে এবং
এলাকায় সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমাদের নেতার পরিকল্পনা অত্যন্ত কার্যকরী। আমরা সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” সমাবেশে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন এবং নাসের রহমানের জন্য ভোট দেওয়ার অঙ্গীকার প্রকাশ করেন। উপস্থিত নারী ভোটাররা আশ্বস্ত হন যে, ধানের শীষ বিজয়ী হলে সমাজের উন্নয়ন ও নারীদের স্বাবলম্বিতা নিশ্চিত হবে। সমাবেশে প্রার্থী নাসের রহমানের জন্য ভোটারদের উদ্দেশ্যে বিশেষ আহ্বান জানানো হয়, যাতে সবাই একযোগে অংশগ্রহণ করে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে পারেন। নারী ভোটাররা বলেন, “ধানের শীষের সঙ্গে আমাদের আশা জড়িত। আমরা চাই আমাদের সন্তানদের জন্য উন্নয়নমূলক সুযোগ সৃষ্টি হোক এবং সমাজে শান্তি ও সমৃদ্ধি বয়ে আসুক।”

