প্রতিবেদক: তারফদার মামুন
দেয়ালঘড়ির স্লোগানে মুখর শহর, গণভোটে ‘হ্যাঁ’ এর আহ্বানে জনসমুদ্রে রূপ নিল মৌলভীবাজার
মৌলভীবাজার প্রতিনিধি।। দেয়ালঘড়ির স্লোগানে মুখর শহর, গণভোটে ‘হ্যাঁ’-এর আহ্বানে জনসমুদ্রে রূপ নিল মৌলভীবাজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলালের পক্ষে আয়োজিত গণসংযোগ ও মিছিল কর্মসূচিতে জনসমুদ্রে পরিণত হয় মৌলভীবাজার শহর। বিপুল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়
া গণসংযোগ কোর্ট রোড, চৌমুহনা, কুসুমবাগ, সিলেট রোড ও শাহ মোস্তফা রোড প্রদক্ষিণ করে প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে দেয়ালঘড়ি প্রতীক, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। রাজপথে ধ্বনিত হয় দেয়ালঘড়ির স্লোগানের পাশাপাশি গণভোটে হ্যাঁ–এর দৃঢ় আহ্বান। গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আহমদ বিলাল বলেন, এই নির্বাচন ক্ষমতা দখলের প্রতিযোগিতা নয়—এটি ন্যায়, ইনসাফ ও মানুষের অধিকার পুনরুদ্ধারের গণভোট। তিনি বলেন, হ্যাঁ মানে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, হ্যাঁ মানে দুর্নীতির শিকল ভাঙা, আর হ্যাঁ মানে একটি নিরাপদ ও মানবিক আগামী তিনি বলেন, আগামী ১২ তারিখে জনগণের এই নীরব আশা ব্যালটের মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ পাবে। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “আগামী ১২ তারিখে আপনার ভোট দিয়ে প্রমাণ করুন—আপনি ন্যায়ের পক্ষে, আপনি পরিবর্তনের পক্ষে। দেয়ালঘড়ি মার্কায় ভোট দিয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের পথে শক্ত বার্তা দিন।” বক্তব্যে তিনি আরও বলেন, হাওরাঞ্চলের জলাবদ্ধতা নিরসন, নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা, সব কাঁচা রাস্তা পাকাকরণ, গ্যাস সংকট সমাধান, শিক্ষা ও চিকিৎসার উন্নয়ন—এই দাবিগুলো বাস্তবায়নে গণভোটে হ্যাঁ–এর বিজয় অপরিহার্য। মৌলভীবাজার সদর ও রাজনগরকে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নিরাপদ জনপদে রূপান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। পরিশেষে এই গণসংযোগ স্পষ্ট করে দিয়েছে—মৌলভীবাজার পরিবর্তনের জন্য প্রস্তুত। রাজপথে মানুষের উপস্থিতি আর কণ্ঠে উচ্চারিত হ্যাঁ–এর ডাক প্রমাণ করে, জনগণ আর পিছিয়ে থাকতে চায় না। ন্যায়, ইনসাফ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে আগামী ১২ তারিখে দেয়ালঘড়ি মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়েই সেই যাত্রা শুরু হবে।

